শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি।
বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।
বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত করা হয়।
পড়ুন: বঙ্গভবনে শেখ হাসিনা
নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী
১২ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
২১ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানাল কনস্যুলেট
৪০ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৪০ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি