৪ মে ২০২৬

শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না: নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না: নাসিম

বাংলাপ্রেস অনলাইন: আগামী নির্বাচনে বিরোধী দলকে লাল কার্ড দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপে মেসি-রোনালদো পেনাল্টি মিস করতে পারেন, শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার কক্ষে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আমরা ভুল করতে পারি। কিন্তু জাতি কোনো দিনও ভুল করতে পারে না। আমরা সরকারে আছি ভুল করতেই পারি। ভুল সংশোধন করি। কিন্তু একবার যদি বাঙালিরা ভুল করে, ওদের যদি হাতে ক্ষমতা চলে যায়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। ওরা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আবার তারা ক্ষমতায় ফিরে আসতে চায়।’

ঘাতক দালাল নির্মূল কমিটি ১৯৯৫ সাল থেকে জাহানারা ইমাম স্মৃতি পদক দিয়ে আসছে। এবার স্মৃতি পদক পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট।

আজ আলোচনা সভায় ‘১৯৪৭-এর দেশ বিভাগ এবং বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি সতেজ স্বাস্থ্যের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে দিতে পারলে বাঙালি জাতীয়তাবাদের একটু ক্রুদ্ধ-একটু অসহিষ্ণু ভূমিকার ইতি ঘটত।’

আলোচনায় সভাপতির বক্তব্যে সাংবাদিক-লেখক অজয় রায় বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি প্রবলভাবে বিদ্যমান। সাম্প্রদায়িক রাজনীতিকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ সব দল রাজনীতি করছে। এটা নিয়ে আমাদের দুঃখ খুব। যে সেক্যুলার বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, তা প্রতিষ্ঠা করতে পারিনি।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি