'শীতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা কমবে'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: আসছে শীতে মওসুমে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে আসতে পারে বলে আশা করছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। গত শনিবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্টের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ছিলেন ফাউচি। তিনি বাইরে ও যে কোনও সমাবেশে টিকা নেওয়া থাকুক বা না থাকুক মানুষকে মাস্ক পরামর্শ দিয়েছেন।
ফাউচি বলেন, আমি দৃঢ়ভাবে ধারণা করছি যে, হাসপাতালে ভর্তির মতোই করোনায় মৃতের সংখ্যা কমে আসবে। তবে কত দ্রুত এই সংখ্যা কমে আসবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। আর এই পরিস্থিতি প্রভাবিত হবে ঠান্ডা আবহাওয়া, বাইরে মানুষের কর্মকাণ্ড ও সিডিসির বিধিমালা মানা হচ্ছে কিনা তার ওপর।
ফাউচি আরও বলেন, সৌভাগ্যবশত, এখন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা নিম্নগামিতা দেখছি। মৃত্যু এখনও কম নয়, কিন্তু তা সংখ্যায় কমে আসছে। এটি সংক্রমণ কমে আসার একটি সূচক। সেপ্টেম্বরে এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সতর্ক করে বলেছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য এখনও উদ্বেগজনক।
বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষের।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি