৪ মে ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকান্ডের সকল মেহনতী মানুষের প্রতি উদীচী জবি সংসদের 'বর্ষাকল্প' উৎসর্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সীতাকুণ্ডে অগ্নিকান্ডের সকল মেহনতী মানুষের প্রতি উদীচী জবি সংসদের 'বর্ষাকল্প' উৎসর্গ
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের বর্ষাকল্প ১৪২৯ অনুষ্ঠানটি সম্প্রতি সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় হতাহত সকল পেশার মেহনতী মানুষকে উৎসর্গ করা হয়েছে। বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘এসো করো স্নান নবধারা জলে’ স্লোগানকে সামনে রেখে বর্ষাকল্প ১৪২৯ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ। মাসুম আজিজ বলেন, যে গান মানুসের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। যে গান মেহনতি মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। মানুষের কথা বলাই সাংস্কৃতির কাজ। মাসুম আজিজ আরও বলেন, উদীচী সংগঠনটির জন্মই একটি রাজনৈতিক বিশ্বাসের ওপরে। সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার এবং একটি শ্রেণীহীন সমাজের স্বপ্ন নিয়েই জন্ম হয় উদীচীর। সে জন্যই এটা আমাদের প্রাণের সংগঠন। "যে সংস্কৃতি মানুষের কথা বলে নাহ যে সংস্কৃতি, অপস্কৃতির কাছে আমরা নাই, আমরা মনে করি শিল্প সংস্কৃতি, নাটক, গান এগুলো একটা মস্তবড় শক্তি, মস্তবড় ক্ষমতাধর একটা মাধ্যম যেটিকে লালন করা খুব জরুরি, একজন মানুষের মানুষ হয়ে উঠবার পক্ষে এই জায়গা থেকেই আমরা মনে করি যে উদীচী চিরজীবী হোক, বেঁচে থাকুক, অন্তত আমরা দেখে যেতে চাই।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় গণসংগীতশিল্পী ও সংগীতে অবদানে একুশে পদকপ্রাপ্ত, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহমুদ সেলিম। উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের নানাবিধ পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চের অংশগ্রহণ। অনুষ্ঠানের গোধূলিলগ্ন থেকে ছিলো বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক স্বপ্নবাজি, আবোল তাবোল, রিজেক্টেড, গল্প, ট্রাভেলার্স ও মনের মানুষ ব্যান্ডদলগুলোর সংগীত পরিবেশনা। এছাড়াও উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের পরিবেশনায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উদীচী জবি সংসদের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান মুক্ত বলেন, রোমাঞ্চকর ঋতু বর্ষাকে বরণ করতে এক উৎসব মুখর পরিবেশের আয়োজন করছে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। ‘বর্ষা-১৪২৯’ কে বরণে সকলের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি