৬ মে ২০২৬

সীমিত পরিসরে ৩ আগস্ট পর্যন্ত চলবে অফিস ও গণপরিবহন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সীমিত পরিসরে ৩ আগস্ট পর্যন্ত চলবে অফিস ও গণপরিবহন

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, তা আগামী ৩ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে উল্লেখ করা হয়, করোন ভাইরাসের বিস্তার বোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এখনকার মতো ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

এছাড়া ১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলেও উল্লেখ করা হয়। তবে এতদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত।

এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি