১১ মে ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সীমান্তে কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের
বাংলাপ্রেস ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবির সঙ্গে বৈঠকে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধসহ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুলে নেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেয়া বন্ধ রেখে তারকাটা সরি নেয়ার আশ্বাস দেন বিএসএফ। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারকাটার বেড়া সরিয়ে নেয়নি বিএসএফ। এর আগে গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি বিএসএফ। বার বার সীমান্তে এমন ঘটনায় আতংকে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসেন বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ তারকাটার বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেন বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ হাটখোলা বিজিবির হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার বলেন, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যে রেখার কাছাকাছি স্থানে বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে বিএসএফ বুধবার তারকাটা সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি