সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২জুন) বিকেলে চিলাহাটি বাজার রেলঘুন্টি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল কাদিম।
শ্রমিক কল্যান ফেডারেশনের ডোমার উপজেলার সভাপতি সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে যুব বিভাগের ডোমার উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের
আমীর খলিলুর রহমান, কেতকীবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর রইসুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী মোতালেব হোসেন, এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, ডোমার উপজেলা এনসিপি’র সিনিয়র সমন্বয়ক ইউনুস আলী সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সীমান্ত এলাকায় পুশ-ইন, সীমান্ত হত্যা সহ ভারতীয় মুসলিমদের উপর নির্যাত বন্ধের জোর দাবী জানান বক্তারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আটোয়ারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সঙ্গীত একাডেমি