৭ মে ২০২৬

সোনালী ব্যাংক কর্মকর্তার ক‌রোনা, শিল্প ভবন শাখা বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোনালী ব্যাংক কর্মকর্তার ক‌রোনা, শিল্প ভবন শাখা বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের শাখাটি লকডাউন করে দেওয়া হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান বলেন, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাই এ শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ শাখার সব কার্যক্রম কাল মঙ্গলবার থেকে মতিঝিল দিলকুশা শাখা থেকে পরিচালিত হবে। ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ব্যা্ংকের এ শাখায় ওই কর্মকর্তার সঙ্গে আরও চারজন ছিলেন। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের এ শাখাটি বন্ধ থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি