৭ মে ২০২৬

সচিবদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সচিবদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন। নতুন সরকার গঠনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সচিব সভায় এই নির্দেশ দেন সরকার প্রধান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আজকের সভায় সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য দফতরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।’ মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি