৫ মে ২০২৬

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সাংবাদিকতা : পেক্ষাপট গৃহস্থালীর সেবামূলক কাজ’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সাংবাদিকতা : পেক্ষাপট গৃহস্থালীর সেবামূলক কাজ’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গৃহে নারীর অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতি, হ্রাস ও পুনর্বন্টন বাস্তবায়ন এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সাংবাদিকতা : পেক্ষাপট গৃহস্থালীর সেবামূলক কাজ’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ঢাকার সার্কিট হাউজ রোডের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে। গত রোববার ও সোমবার দুই দিনব্যাপী এই কর্মশালায় গাইবান্ধা, বগুড়া ও লালমনিরহাট এবং ঢাকার ৩২ জন সাংবাদিক অংশগ্রহন করেন। মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অব দ্যা নেদারল্যান্ডস এর অর্থায়নে একশনএইড বাংলাদেশ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউÐেশনের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আর কর্মশালাটি পরিচালনা করে পিআইবি।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম, পলিসি এন্ড ক্যাম্পেইনের ডেপুটি ডিরেক্টর ফারিয়া চৌধুরী।

এ ছাড়া কর্মশালার বিভিন্ন পর্বে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহানাজ মুন্নী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক রোজিনা ইসলাম, একশনএইড বাংলাদেশ এর পাওয়ার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।

গাইবান্ধা থেকে এই কর্মশালায় অংশ নেন দৈনিক আজকালের খবরের গাইবান্ধা প্রতিনিধি উত্তম সরকার, গাজী টিভির গোপাল মোহন্ত, দৈনিক সমকালের উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক প্রতিদিনের সংবাদের মুকুল মাসুদ, দৈনিক ভোরের দর্পণের রওশন আলম পাপুল, দৈনিক করতোয়ার ফুলছড়ি প্রতিনিধি আমিনুল হক ও ভোরের কাগজের শাহ আলম যাদু।

কর্মশালায় জানানো হয়, ২০১৬ সাল থেকে একশনএইড বাংলাদেশ ‘প্রোমোটিং অপরচুনিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট এন্ড রাইটস’ সংক্ষেপে ‘পাওয়ার’ প্রকল্প নামে একটি প্রকল্প গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় শুরু করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে এসকেএস ফাউÐেশন। একজন নারী প্রতিদিন শতাধীক কাজ করে থাকেন। গৃহস্থালীর অমূল্যায়িত সেবামূলক কাজকে স্বীকৃতী প্রদানের অর্থ হলো এই শ্রমকে কাজ হিসেবে মূল্যায়ন এবং এর আর্থিক মূল্যায়ন।

এই মূল্যায়ন এই শ্রমের জন্য আর্থিক মূল্য নির্ধারন, জাতীয় জরিপ এবং শ্রমশক্তির জরিপে নারীদের এই শ্রমকে অন্তর্ভুক্ত করা, বাজেটে নারীর গৃহস্থালীর শ্রমের মূল্যায়নের জন্য বরাদ্দ বাড়ানো। জিডিপিতে নারীর এই শ্রমকে অন্তর্ভুক্ত করা গেলে দেশের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে। হ্রাস বলতে সরকারি কিছু সেবার মাধ্যমে নারীদের উপর গৃহস্থালীর সেবামূলক কাজের চাপ কমবে ও এই কাজে তাদের সময় কম লাগবে। আর পুনর্বন্টন বলতে গৃহের কাজগুলো পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে বন্টন করা গেলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব হবে।

উল্লেখ্য, সমতা, ন্যায়বিচার, টেকসই, সামাজিক মর্যাদা, এবং দারিদ্র ও সকল ধরনের অবদমন মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা একশনএইড ইন্টারন্যাশনাল ২০০৯ সাল থেকে গৃহস্থালির অমূল্যায়িত সেবামূলক এর মূল্যায়নের জন্য কাজ করে আসছে। জাতিসংঘ ২০১৩ সালের গৃহস্থালির অমূল্যায়িত সেবামূলক কাজের উপর বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে অমূল্যায়িত সেবামূলক কাজের চাপ নারীর অধিকার ভোগ করার ও তাদের ক্ষমতায়নের অন্যতম অন্তরায়। একশনএইডের মতে, নারীর ক্ষমতায়ন বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব হবে না অমূল্যায়িত সেবামূলক কাজ এর স্বীকৃতি, হ্রাস ও পুনর্বন্টন ব্যতীত।

আর এ কারণেই একশনএইড নারীদের জন্য কাজ করছে অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। মূলত ২০১১ সাল থেকে একশনএইড বাংলাদেশ গৃহস্থালীর সেবামূলক কাজ নিয়ে কাজ করা শুরু করে। ২০১২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পাইলট টাইম ইউজ সার্ভে পরিচালনায় দেখা যায়, কর্মজীবি নন এমন নারী গৃহস্থালীর সেবামূলক কাজে ব্যয় করেন ৬.২ ঘন্টা ও পুরুষ এ কাজে ব্যয় করেন মাত্র ১.২ ঘন্টা। আর ২০১৩-২০১৫ সাল পর্যন্ত টাইম ডায়েরী ব্যবহার করে একশনএইডের গবেষণায় দেখা গেছে, একজন নারী দৈনিক গড়ে ৬.৩ ঘন্টা ও একজন পুরুষ ১.১ ঘন্টা সময় ব্যয় করে থাকেন গৃহস্থালীর সেবামূলক কাজে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি