৫ মে ২০২৬

শবে বরাতে মজাদার বুটের ডালের হালুয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শবে বরাতে মজাদার বুটের ডালের হালুয়া

বাংলাপ্রেস ডেস্ক: আমাদের দেশে ধর্মীয় উৎসবের মধ্যে সার্বজনীন হয়ে ওঠা অন্যতম উৎসব হচ্ছে শবে বরাত। শবে বরাতে সবসময়ই ইবাদতের পাশাপাশি আপ্যায়নের প্রস্তুতিও থাকে। প্রায় প্রতিটি মুসলিম পরিবারের খাবার তালিকায় থাকে হালুয়া-রুটি।

মুসলমানদের কাছে এই শবে বরাত ইবাদতের রাত হলেও আমরা ভোজন রসিক বাঙালীরা দিনের বেলায় হালুয়া-রুটি তৈরি করি। এবং আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর বাসায় বাসায় বিতরণ করাকেও এই উৎসবের অনিবার্য একটা অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি।শবে বরাতে তৈরি হওয়া বিভিন্ন স্বাদের হালুয়াগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সম্ভবত বুটের ডালের হালুয়াটিই সবচেয়ে এগিয়ে।

উপকরণ: বুটের ডাল ১ কাপ। চিনি ১ কাপ। দুধ ২ কাপ। লবণ এক চিমটি। ঘি দেড় টেবিল-চামচ। এলাচ ৩/৪টি। দারুচিনি ১ টুকরা। তেজপাতা ২টি।

পদ্ধতি: বুটের ডাল ৭ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে এরপর ধুয়ে দুধ দিয়ে সিদ্ধ করে নিন। এমনভাবে সিদ্ধ করুন যেন ডাল নরম হয়ে আসে।

এরপর পাটা বা ব্লেন্ডারে পিষে নিন মিহি করে। দরকার হলে সামান্য পানি দিতে পারেন।

আধা চামচ ঘি গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতা হালকা ভেজে ডালের মিশ্রণ ঢেলে মাঝারি আঁচে রান্না করুন।

যখন ডালের সাদা রং বদলাতে থাকবে তখন অল্প অল্প চিনি মেশাতে থাকুন। চিনির পানি একদম টেনে আঠালো হয়ে আসলে কম আঁচে ততক্ষণ রান্না করুন যতক্ষণ না ডালের হালুয়া পাতিল ছেড়ে ভারী হয়ে আসে।

নামানোর আগে আবার বাকি ১ টেবিল-চামচ ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

যে প্যানে হালুয়া বসাবেন সেই প্যান আগে থেকে ঘি মেখে রাখুন। হালুয়া ঢালার আগে গরম মসলা তুলে নিন। এরপর হালকা ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ যাতে হালুয়া টুকরা করে কাটতে বা যে কোনো নকশা করতে সুবিধা হবে।

বায়ুরোধক বাক্সে ভরে ফ্রিজে রেখে অনেকদিন থাওয়া যায় এই হালুয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি