৫ মে ২০২৬

সবচেয়ে বড় বাজেটে দাম বাড়বে যে সব পণ্যের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সবচেয়ে বড় বাজেটে দাম বাড়বে যে সব পণ্যের
বাংলাপ্রেস ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ফলে মদ, সিগারেট, গুল, জর্দা, প্রসাধনী, বিদেশি ফল, জুস, স্যানিটারি টেবিলওয়্যার, কিচেন ওয়্যার, বিদেশি টাইলস এসব পণ্যের দাম বাড়তে পারে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। মদ-বিয়ার: বর্তমানে মদ আমদানিতে অন্যান্য শুল্কের সঙ্গে ৫ শতাংশ অগ্রিম কর নেওয়া হয়। নতুন বাজেটে এটা বাড়িয়ে ২০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। ফল: এখন ফল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর দিতে হয়। এবারের বাজেটে এটি বাড়িয়ে ২০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানি করা ফলের দাম বাড়তে পারে। প্রসাধনী: প্রসাধনী আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এ সব পণ্যের দাম বাড়বে। সিগারেট, গুল ও জর্দা: অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সিগারেটসহ তামাকজাত পণ্য গুল, জর্দার দাম বাড়তে পারে। জুস: নতুন বাজেটে আমদানি করা জুসের ওপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এ পণ্যের দাম বাড়তে পারে। বিদেশি টাইলস: আমদানি করা টাইলসের ওপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এই পণ্যের দাম বেড়ে যেতে পারে। কিচেন ওয়্যার: কিচেন ওয়্যার পণ্য আমদানিতে বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব করায় এ পণ্যের দাম বাড়তে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি