৫ মে ২০২৬

সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান চোখে দেখা হবে : সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান চোখে দেখা হবে : সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান দৃষ্টিতে দেখে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।সিইসি বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে- সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান চোখে দেখা।’

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের ওপর প্রচুর চাপ থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর পুরো ভোটকেন্দ্র ও নির্বাচন পরিচালনার দায়িত্ব। তারা যেন সবসময় নিরাপদে থাকেন, বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি চাওয়া মাত্র তাকে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। আপনারা নির্বাচন পরিচালনা করতে যাবেন না।’নুরুল হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্বপালনের স্বার্থে নির্বাচনী আইন, বিধি, সিআরপিসি, আচরণবিধিসহ সংশ্লিষ্ট সকল আইন ভাল করে পড়ার আহবান জানান।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ভোটের দিকে জাতি ও বিশ্ব তাকিয়ে রয়েছে। ম্যাজিস্ট্রেটদের ভূমিকা এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।কবিতা খানম বলেন, কমিশনের উদ্দেশ্য গ্রহণযোগ্য নির্বাচন করা। আইন যেন অসম্মানিত না হয়। প্রার্থীর পরিচয় যেন বড় না হয়ে উঠে। আইনের যেন ব্যত্যয় না হয়, সেদিকে খেয়াল লাখতে হবে। আইন সঠিকভাবে জেনে সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

রফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণযোগ্য করতে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড। সেই দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি, আইন আপনাদের পাশে থাকবে। কোনভাবেই যেন আইনের প্রয়োগে বৈষম্য না হয়।তিনি বলেন, ‘আরপিও পড়তে হবে, কি করবেন কি করবেন না সব এখানে আছে। লাইন ধরে ধরে পড়েন। বিচারিক মন পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করেন। জুডিশিয়াল মাইন্ড নিয়ে করলে খুব বেশি বিপদে পড়বেন না। অতি উৎসাহী হওয়া যাবে না।’অনুষ্ঠানে গতকাল রাজশাহী নির্বাচন অফিসের কর্মকর্তা নিয়ামুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি