সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ সব দলের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সরকারের চাওয়া বলেও জানান প্রধানমন্ত্রী।
আর সভা শেষে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ চায় না, তারপরও নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছালে আপত্তি নেই তাদের। আর এখনো সিদ্ধান্ত না হলেও যুক্তফ্রন্ট মহাজোটের সঙ্গে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানান কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরুর তৃতীয় দিনের মাথায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো দলের সংসদীয় বোর্ডের সভা।
সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন গত কয়েকদিন ধরে চলা বিভিন্ন জোট ও দলের সঙ্গে অংশ নেওয়া সংলাপের তথ্য। বলেন, সংলাপে ৭০ টি দলের ২৩৪ জন প্রতিনিধির সঙ্গে ২৪ ঘণ্টা ৫ মিনিট আলোচনা করেছেন তাঁর নেতৃত্বাধীন জোটের নেতারা। ফলাফলে সবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান সরকারপ্রধান।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি