৬ মে ২০২৬

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠ হবে : মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠ হবে : মার্কিন রাষ্ট্রদূত
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনও দলকে আগেও সমর্থন করেনি, এখনও করে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে । বুধবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, সংকট মোকাবিলায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনও সমাধান নেই। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে স্বচ্ছ নির্বাচন হবে না। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র নেই। জোর করে ক্ষমতা ধরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান সংকটের সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের সব রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এর দায়ভার সব দলকেই নিতে হবে। রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্ম প্রকল্প পরিচালনা করবে ইউএস এইড ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি