৮ মে ২০২৬

সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি : আঃ কাদের সভাপতি খোকা সম্পাদক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি : আঃ কাদের সভাপতি খোকা সম্পাদক

হাসান ভূঁইয়া, সাভার থেকে : উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ইং সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে আশুলিয়া এক্সপ্রেস এর সম্পাদক সাংবাদিক লোকমান হোসেন চৌধুরী খোকা।

শনিবার ১৮ জানুয়ারি সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সফল ভাবে সম্পর্ণ হয়েছে বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন,এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হন জনাব এবিএম জাহাঙ্গীর আলম স্বপন, যুগ্ন-সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিজি, কোষাদক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম, এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ রৌশন আলম, মোঃ সোলায়মান খান, মোঃ কামরুজ্জামান, মোঃ মজিবর রহমান, মোঃ আবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মিলন, ও শাহ আলম।

এসময় বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন চৌধুরী খোকা বলেন, বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ একটি ভালোবাসার পরিবার, এই পরিবারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপর, মহান আল্লাহুর রহমতে এবং সকলের সার্বিক সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সদাপ্রস্তুত থাকবো, আশুলিয়ায় বসবাসরত বৃহত্তর কুমিল্লার মানুষদের আত্মিক বন্ধন সুদৃঢ় সমিতির সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি