৫ মে ২০২৬

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

হাসান ভূঁইয়া, সাভার থেকে : বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের একট‌ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকেব এ্যাপারেলস লি. নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানার প্রায় ১৮০০ শ্রমিক বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। এনিয়ে কতৃপক্ষের কাছে বারবার বলা হলে আজ ১৬ তারিখ বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়। রাতে আজকেও বেতন দেয়া হবে না বলে জানানো হলে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা।

শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান বাংলাপ্রেসকে জানান, রাকেব এ্যাপারেলস লি. শ্রমিকরা রাত ৮টার দিকে কারখানা থেকে বেরিয়ে ওই সড়কে অবস্থান । পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে শিল্প পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা দাবি আদায়ে রাত সাড়ে ৮টা নাগাদ সড়কে রয়েছেন।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি