সাভারে ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করলেন মাদরাসার অধ্যক্ষ
বাংলাপ্রেস ডেস্ক : সাভারের আশুলিয়ায় ঘোষাবাগ পূর্ব পাড়ার এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোসলে উদ্দিন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মোসলে উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পূর্ব পাড়া এলাকার মাজীদুন নিসা মহিলা মাদরাসার অধ্যক্ষ। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
ভিকটিমের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে তাকে শোবার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন।
এরপর আজ (মঙ্গলবার) মোসলে উদ্দিন এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখে। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি