৪ মে ২০২৬

সাত কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাত কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা সশরীরে নেয়া হবে। নতুন সূচী অনুযায়ী চলবে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে রোববার অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে৷ বৈঠকের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস৷ নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ২০১৮ সনের মাস্টার্স ১ম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে৷ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি