৬ মে ২০২৬

সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সেনাদের শান্তি মিশনে পাঠানোর আগে প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। সকালে পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসব পরিদর্শনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে পরিচালনায় নানা দিক-নির্দেশনা দিয়ে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ নয় শান্তি চায় বাংলাদেশ, তবে সার্বভৌমত্ব রক্ষায় সব হুমকি বা আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে। তিনি বলেন, ২০৩১ সালে মধ্যে উচ্চ মধ্যম এবং ২০৪১ সালে উচ্চ- আয়ের দেশে পরিণত হয়ে বাংলাদেশেকে মানব সম্পদ ও আর্থিক খাতে উদ্ভাবনী সংস্কার করতে হবে। আর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন ২৩ জানুয়ারি। পরিদর্শনের সময় বিগত সময়ে হাতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ০৭ জানুয়ারি ২০১৯ শেখ হাসিনা চতুর্থবারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

১৯৯৬ সালের ২৩ জুন তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বধীন বাংলাদেশ আওয়ামী লীগ সে বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।২০০১ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁর দল আওয়ামী লীগ পরাজয় বরণ করে।

শেখ হাসিনা বিরোধীদলের নেতা নির্বাচিত হন। ২০০৬ সালে বিএনপি-জামাত সরকার ক্ষমতা হস্তান্তরে জটিলতা সৃষ্টি করলে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রায় ২ বছর ক্ষমতায় থাকার পর ঐ সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। শেখ হাসিনা ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি