১০ মে ২০২৬

শার্শায় উলাশী ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় উলাশী ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান জহীর বলেছেন, সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে এ দেশের মানুষ ফ্যাসিবাদকে হটিয়েছে। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের মানুষ হারানো স্বাধীনতা ফিরে পেয়েছেন। এ দেশের মানুষ আওয়ামী লীগের মত ফ্যাসিবাদ, স্বৈরাচার চায় না। এ দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয় কোন অশুভ শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেরকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি গতকাল বিকালে উলাশী ইউনিয়ন বিএনপির উদ্দোগে কন্যাদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন। উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু। অন্যান্যদের বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বরিউল হোসেন, ইসমাইল হোসেন শান্তি, রুহুল আমিন, আহসান হাবিব খোকন, জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ ও শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মীর ফারুক হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি