৮ মে ২০২৬

শার্শায় নাভারন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শার্শায় নাভারন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরে শার্শায় ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের ২০২৫ - ২০২৬ শিক্ষাবর্ষের একাদশের শ্রেণীর প্রথম ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও নাভারন ডিগ্রী কলেজের প্রাক্তন সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিগত ১৭ বছরে আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অনলাইনের নামে ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের মানসিকতকা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের অবশ্যই শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে তাহলে লেখাপড়ার মান উন্নয়ন হবে। সোমবার সকল ১১ টায় নাভারন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মমিন এর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন নাভারন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জনাব আব্দুর রউফ, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ডাক্তার আফিল উদ্দিন কলেজের প্রাক্তন সহ অধ্যক্ষ মোঃ শফিউদ্দিন, ইন্দ্রজিৎ কুমার দাস,মোছাঃ শামসুন্নাহার, মোঃ তোহিদুল ইসলাম, অভিভাবক মোঃ গোলাম মোস্তফা, দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত হাসান, নবীন প্রথম বর্ষের ছাত্রী ইয়াসমিন খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আলহাজ্ব নজরুল ইসলাম, প্রফেসর ডঃ আব্দুল খালেক,প্রফেসর শ্রী জয়দেব কুমার নাভারন বুরুজ বাগান গার্লস স্কুলে প্রাধান শিক্ষক মমিনুর রহমান মমিন,নাভারন বুুরুজ বাগান ম্যাধ্যমিক স্কুলের প্রাধান শিক্ষক জুলফিকার আলী জুলু,প্রাত্তন প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, শাহাবুদ্দিন আহম্মেদ, নাভারন কলেজ পরিচলানা পরিষদে সদস্য মাও শফিউদ্দিন,শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমাদ আলী শাহীন, নাভারন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন রাজু,শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বিএনপি নেতা আতিয়ার রহমান দলু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ ওয়াছি উদ্দিন জিন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান প্রমুখ। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি