৪ মে ২০২৬

সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ করেই দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে মোবাইলের থ্রি ও ফোর জি ইন্টারনেট সেবা। তবে যথারীতি চালু আছে ব্রডব্যান্ড লাইন। সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে দেশের অন্তত ২৩ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে, শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। দশমীর আনুষ্ঠিকতা শেষে এবার দোলায় চড়ে বিদায় নিবেন দুর্গাদেবী। বিষাদের সুর থাকলেও ভক্তদের আশা, স্বামীর গৃহে যাবার আগে পৃথিবীকে রোগ শোক মুক্ত করবেন দেবী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি