সারাদেশে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা : স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতীয় ডেস্ক: সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে, দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। আশ্বাস দেন আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর।
এদিকে, ঢাকা ও লক্ষ্মীপুরে মারা গেছেন চারজন। এ নিয়ে এ পর্যন্ত সারাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেলেও অনেকেই ঢাকার হাসপাতালগুলোতে যাচ্ছেন ডেঙ্গু পরীক্ষা করাতে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারনে অনেককেই ঈদের সময়টা হাসপাতালে কাটাতে হচ্ছে।
মঙ্গলবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগীদের খোঁজ-খবর নেন। সবার সহযোগিতা পেলে দ্রুত এই রোগ থেকে মুক্তি মিলবে বলেও আশা স্বাস্থ্যমন্ত্রীর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি