সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করবে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো।
বিএনপি জানায়, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।
রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেসক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নেবে।
তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি