৮ মে ২০২৬

সারাদেশে ২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারাদেশে ২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস থেকে সতর্কতার জন্য সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সারাদেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২৩১৪ জন। এরা সবাই বিদেশে থেকে এসেছেন। তাছাড়া আজকে ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছেন। তারা এখন হাজী ক্যাম্পে আছেন। এছাড়া গতকাল রাতে আসা প্রবাসীদের মধ্যে গাজীপুরে আছেন ৪৮ জন। হাজী ক্যাম্পে ৭২ জন ছিলেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রশাসনের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। তারা যেন হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে পারে।’

ফ্লোরা বলেন, ‘২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। এদের মধ্যে দুইজন করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশন আছে। দুই জনের মধ্যে একজনের বয়স ২৯ বছর। অন্য একজনের বয়স ৪০ বছর। এক ব্যক্তির ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রয়েছে। এতে দুজনেরই ঝুঁকি আছে বলে মনে করেন আইইডিসিআর। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে।’

উল্লেখ্য, গত ৮ মার্চ তিনজনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। পরে গতকাল শনিবার আরও দুই জনের শরীরে করোনা ধরা পরার বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি