৮ মে ২০২৬

সারা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সেই সঙ্গে সারাদেশের অধিকাংশ অঞ্চলেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ে বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা- দেশের অবশিষ্টাংশে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের সিলেটে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন ছিল দিনাজপুরে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি