সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রানিং এলাউন্সসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। কমলাপুর স্টেশন থেকে গতকাল রাত পৌনে একটায় পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবার পর আর কোনো ট্রেন যাত্রা করেনি। এতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে যেসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাবার কথা ছিল তারা পড়েছেন বিপাকে।
কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।
তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
এছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা, সিল্কসিটি, মধুমতি এক্সপ্রেসসহ খুলনা ও চীলাহাটি গামী ট্রেনগুলোর জন্য প্রতিদিনের মতো আজও ছিলো টিকেট কাটা যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে টিকিট কেটেও গন্তব্যে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
এদিকে চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।
এদিকে যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। ২৮ জানুয়ারি সোয়া ৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এ কথা জানান।
বার্তায় বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্যও এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে।
এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এই জনসংযোগ কর্মকর্তা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি