৫ মে ২০২৬

সারা দেশে বিএনপির ৬৯৬, আ'লীগের ২৮১ টি মনোনয়ন পত্র জমা পড়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সারা দেশে বিএনপির ৬৯৬, আ'লীগের ২৮১ টি মনোনয়ন পত্র জমা পড়েছে

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দিয়েছে। ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির ধানের শীষ প্রতীকে ৬৯৬টি মনোনয়ন জমা পড়েছে। সবচেয়ে কম বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে একটি মনোনয়ন দাখিল করা হয়েছে।

বিএনপির পর দ্বিতীয় অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশের। দলটির হাতপাখা প্রতীকে ২৯৯টি মনোনয়ন দাখিল করা হয়েছে। তৃতীয় অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগের। দলটির নৌকা প্রতীকে ২৮১টি মনোনয়ন জমা পড়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সবগুলো প্রার্থী দিয়েছে।

ইসি সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবারের মধ্যে তিন হাজার ৬৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক দলের পক্ষে ছাড়াও ৪৯৮ জন স্বতন্ত্র প্রার্থী দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি