৫ মে ২০২৬

সারা দেশে ৩০৫৬ টি মনোনয়নপত্র জমা পড়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সারা দেশে ৩০৫৬ টি মনোনয়নপত্র জমা পড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। সেই অনুযায়ী আজ বুধবার শেষ দিন পর্যন্ত সারা দেশে তিন হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭০৮টি, চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি, রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, ময়মসিংহ বিভাগে ২৩৬টি, বরিশাল বিভাগে ১৮২টি ও সিলেট বিভাগে ১৭৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আজ বুধবার রাতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানিয়েছেন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা-৩ আসনে, ২৯টি। এরপর ঢাকা-১৭ আসনে ২৭টি ও ঢাকা-৮ আসনে ২২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২, সাতক্ষীরা-৩, মাদারীপুর-৩ ও চট্টগ্রাম-৬ আসনে। এসব আসনে চারটি করে মনোনয়ন জমা পড়েছে। এ ছাড়া সারাদেশ থেকে অনলাইনে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি