৫ মে ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনে মার্কেটে উপচেপড়া ভিড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাপ্তাহিক ছুটির দিনে মার্কেটে উপচেপড়া ভিড়
বাংলাপ্রেস ডেস্ক: সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনেও রাজধানীর মার্কেটগুলোতে মানুষের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যা বেড়ে যায় কয়েকগুণ। স্বাস্থ্যবিধির বিষয়ে মার্কেটগুলো বিভিন্ন পদক্ষেপ নিলেও উদাসীন ছিলো অনেক ক্রেতা-বিক্রেতা। প্রতিবেশি দেশ ভারত যখন করোনায় বিপর্যস্ত। মৃত্যু ও সংক্রমণে বাংলাদেশেও বাড়ছে ঝুঁকি। ঠিক এমন পরিস্থিতিতে কোন কিছুর তোয়াক্কা না করেই রাজধানীর মার্কেটগুলোতে ভিড় বাড়ছে মানুষের। যেন জীবনের চেয়ে নতুন পোশাক পরাটাই জরুরি। সরকারি ছুটির কারণে রাজধানীর মার্কেটগুলোতে ছিলো বাড়তি ভিড়। বেলা গড়ানোর সাথে সাথে তা আরও বাড়তে থাকে। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও, অনেক ক্রেতাই ছিলেন উদাসীন। এমনকি বিক্রেতারাও মাস্ক না পরার বিষয়ে দিচ্ছেন নানা অজুহাত। ব্যবসায়ীরা জানান, লক্ষ্য অনুযায়ী বিক্রি হচ্ছে না। বলেন, লকডাউনে মানুষের আয় কমেছে যার প্রভাব পড়েছে বাজারে। আর ক্রেতাদের অভিযোগ বাড়তি দামের। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের কোন সংস্থার তদারকি চোখে পড়েনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি