শাওনের অহংকারের পর এবার আসছে বুক পাজরে
বিপ্লব আহমেদ,ফরিদপুর থেকে: এবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বৃহত্তর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃতি সন্তান গীতিকার মো. শাওন হোসেন রাজু'র লেখা নতুন গান মুক্তি পাচ্ছে। দর্শক-শ্রোতা ও ভক্ত-অনুরাগীদের জন্য এবারের উপহার (গানের শিরোনাম) "বুক পাঁজরে"। জানা যায়, গানটিতে কন্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পী, পারভেজ নয়ন।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস.কে প্রকাশ। ভিডিও ডিরেকশনে আছেন, তাজিন তারিখ। মাস্টারিং করা হয়েছে ভারত থেকে। শিল্পী পারভেজ নয়ন বলেন, আমি একজন গানের স্রোতা। গান সম্পর্কে আমার একটু ধারণা আছে। "বুক পাঁজরে" গানটি মৌসুম ভিত্তিক কোন গান নয়। এমন ভাবে গানটি করা হয়েছে, আশা করি সব জেনারেশনের গান প্রেমিদের মন ছুঁয়ে যাবে।
বুক পাঁজর প্রসংগে মোঃ শাওন হোসেন রাজু বলেন, গানটি এ মাসের ১৭ তারিখে, পারভেজ নয়নের নিজস্ব ইউটিউব চ্যানেল PN MUSIC CLUB থেকে ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি নিয়ে আমি আশাবাদী।
উল্লেখ্য আরমান আলিফের গাওয়া অহংকার, কিশোর পলাশের গাওয়া রাজার কুমার সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার মোঃ শাওন হোসেন রাজু। আরও জানা গেছে এবছরই জনপ্রিয় কন্ঠ শিল্পী সাদমান পাপ্পুর কন্ঠে "আমায় ভাবিস পর" শিরোনামে সুন্দর একটি গানের কাজ সম্পন্ন হয়েছে। যা খুব শিগ্রহী মুক্তি পেতে যাচ্ছে ভক্তদের জন্য।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি