৮ মে ২০২৬

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও আজারবাইজানের চুক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও আজারবাইজানের চুক্তি

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই দেশের মধ্যে এই প্রথম কোনো চুক্তি সই হলো।

শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা চুক্তিতে বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের পক্ষে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবুলফাস গারায়েব সই করেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকটিও বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে একমত হন।

আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী পরে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলোচনা করেন তারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে আজারবাইজানের ভূমিকার কথা স্মরণ করেন। জবাবে ১৯৯২ সালে পৃথক রাষ্ট্র হিসেবে আজারবাইজানের আত্মপ্রকাশের সময় বাংলাদেশের সহায়তার কথা তুলে ধরেন।

আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার কথা বলেন দুই শীর্ষ নেতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি