৫ মে ২০২৬

সাংবাদিকদের সাথে নবাগত সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সাংবাদিকদের সাথে নবাগত সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ১০ অক্টোবর সকাল ১০টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল ইসলাম সহ সৈয়দপুরের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল ইসলাম সৈয়দপুরের সকল সাংবাদিকদের পক্ষে নবাগত নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দপুর খড়খড়িয়া নদীর বাঁধ সংস্কার ও বাধের উভয় পার্শে বৃক্ষ রোপন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সেবার মান উন্নয়ন, যানযট নিরসন, ঢাকাগামী নাইট কোচ স্ট্যান্ড, হোটেলের খাবারের মান উন্নয়ন ও ফুটপাত দখলমুক্ত করতে সকলের সহযোগীতা চান। সৈয়দপুরকে বাল্য বিবাহ ও মাদক মুক্ত করার অঙ্গিকার করেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি