৫ মে ২০২৬

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দেবীগঞ্জ মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দেবীগঞ্জ মানববন্ধন
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দৈনিক প্রথম আলো'র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেবীগঞ্জ প্রেসক্লাব ও দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার (২০মে) সকাল ১১টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এশিয়া হাইওয়ে রাস্তার সামনে দেবীগঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ, দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আসক-এর উপজেলা সভাপতি লিটন প্রধান, কবি ও সাহিত্য পরিষদের সভাপতি রহিদ শফিকি মিন্টুসহ গণমাধ্যম কর্মিরা। এসময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি