৪ মে ২০২৬

সাংবাদিক পেটানো কংগ্রেস সদস্যেকে 'অসাধারণ নেতা' বললেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সাংবাদিক পেটানো কংগ্রেস সদস্যেকে 'অসাধারণ নেতা' বললেন ট্রাম্প
নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সাংবাদিক পেটানোর দায়ে সাজাপ্রাপ্ত মার্কিন কংগ্রেস সদস্য গ্রেগ জায়ানফোর্টের প্রশংসা করে তাকে অসাধারণ নেতা বলে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় ওই কংগ্রেস সদস্যের প্রশংসায় মেতে ওঠেন। তাঁর পক্ষে ভোটও চাইলেন। জায়ানফোর্ট গার্ডিয়ানের এক প্রতিবেদককে পেটানোয় গত বছর আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড, ৪০ ঘণ্টার জনসেবা, ক্রোধ সংবরণসংক্রান্ত ২০ ঘণ্টার কোর্সে অংশগ্রহণ, ৩৮৫ ডলার জরিমানা এবং আদালতের ফি পরিশোধের দণ্ড দেন। ট্রাম্প গত বৃহস্পতিবার মন্টানায় এক জনসভায় গিয়ে সেই জায়ানফোর্টের প্রশংসা করে তাঁকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। জায়ানফোর্টকে মন্টানার ‘অসাধারণ’ নেতা অভিহিত করে তাঁর সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি কংগ্রেসের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন।’ খানিকটা কৌতুকের স্বরে তিনি আরো বলেন, ‘যা-ই হোক, তাঁর সঙ্গে কখনো লড়তে যাবেন না।’ শুধু তা-ই নয়, ‘যে লোক কাউকে তুলে আছাড় মারে, সে আমারই মতো, আমারই লোক’, এমন মন্তব্য করতেও ছাড়েননি প্রেসিডেন্ট। জায়ানফোর্ট গত বছর মে মাসে সাংবাদিক বেন জ্যাকবকে যে পিটিয়েছেন, সেটা স্মরণ করেই ট্রাম্প মন্টানাবাসীর উদ্দেশে এ মন্তব্য করেন। জায়ানফোর্টের সাংবাদিক পেটানোর কাণ্ডে নির্বাচনে রিপাবলিকানরা ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কা করেছিলেন স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেন, ‘তারপর আমি বললাম, এক মিনিট দাঁড়ান। মন্টানাকে আমি ভালোভাবেই জানি। আমার মনে হয়েছে, বিষয়টা তাঁর (জায়ানফোর্টের) কাজে লাগতে পারে। আর সত্যিই কাজে লেগেছিল।’ না বললেই নয়, মন্টানার নির্বাচনে জিতে গিয়েছিলেন জায়ানফোর্ট। নির্বাচনে জিতে জ্যাকবের কাছে ক্ষমাও চেয়েছিলেন এ কংগ্রেস সদস্য। সাংবাদিক পেটানোর ঘটনায় ট্রাম্প এমন একসময় জায়ানফোর্টের প্রশংসা করলেন, যখন সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে। সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের কট্টর সমালোচক খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে নিখোঁজ। তুরস্কের তদন্তকারীদের ধারণা, নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে হত্যা করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি