৪ মে ২০২৬

সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

বাংলাপ্রেস অনলাইন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখতে গেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি আজ রাত সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারের শয্যা পাশে ১৫ মিনিট অবস্থান করেন।

গোলাম সারওয়ার গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ক্রিটিক্যাল করোনারি ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ সম্পাদকের আশু আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

তার ছেলে রঞ্জু জানান, ৭৫ বছর বয়েসী লেখক, সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নেয়া হবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি