৪ মে ২০২৬

সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: কুমিল্লা, রংপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে জঙ্গীবাদ ও ধর্মহীনদের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সরকারি আইনজীবীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সরকারি আইনজীবীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সরকারি কৌশুলী এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, নারী ও শিশু পিপি বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদি, এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা। এসময় বক্তারা, দেশের বিভিন্ন স্থানে মন্দির, মন্ডপ ভাংচুর কারী ও সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্টকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি