৭ মে ২০২৬

সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে: বস্ত্র ও পাটমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে: বস্ত্র ও পাটমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: সকল সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সদ্য বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা নগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা নগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবো। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। পরে দ্বিতীয় ধাপে শপথ নেন ২৫ জন মন্ত্রী। এরপর ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। জাহাঙ্গীর কবির নানক গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী হিসবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি