সালমানের অপমান বরদাশত করবে না সৌদি আরব

বাংলাপ্রেস ডেস্ক :সাংবাদিক জামাল খাসোগি হত্যায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আবারো নির্দোষ দাবি করলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেছেন, ‘আমাদের ক্রাউন প্রিন্স সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, সিংহাসনের উত্তরাধিকারী। তাকে নিয়ে অপমানজনক কথা বরদাশত করা হবে না। ’
বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জুবায়ের বলেন, “আমাদের ক্রাউন প্রিন্স ও তার বাবা ‘বিশেষ নাগরিক’। তারা সৌদি আরবের সুপ্রিম নেতা। তারা দুই পবিত্র স্থানের জিম্মাদার এবং ক্রাউন প্রিন্স সিংহাসনের ভবিষ্যৎ। তাদের নিয়ে অপপ্রচার সৌদি আরব সহ্য করবে না।’জুবায়ের আরও বলেন, ‘সেই সমালোচনা দেশেই হোক বা বিদেশ থেকে। সমালোচক সৌদি নাগরিক হন বা বিদেশি, কাউকেই ছাড় দেয়া হবে না।’
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ব্যক্তিগত কাজে গিয়ে খুন হন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগি। শুরুতে সৌদি আরব বিষয়টি অস্বীকার করলেও সপ্তাহ দুয়েক পর হত্যার বিষয়টি নিশ্চিত করে।তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্র কিংবা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি।এদিকে গত শনিবার খাসোগি হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতা পেয়েছে বলে দাবি করেছে মার্কিন তদন্তকারী সংস্থা সিআইএ। সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, 'মোহাম্মদ বিন সালমানকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হচ্ছে- এটি অপচেষ্টা, সম্পূর্ণ মিথ্যা’।
এদিকে এক প্রশ্নের জবাবে সৌদি পরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেষ পর্যন্ত সিনেটরদের চাপে মার্কিন প্রেসিডেন্ট হয়তো অল্প সময়ের জন্য সৌদি আরবের ওপর অবরোধ দিতে পারে। তবে সৌদি আরবের সেটা মোকাবেলার শক্তি আছে।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি