৪ নভেম্বর ২০২৬

সালাদে লেবুর রস দেওয়া কি নিরাপদ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সালাদে লেবুর রস দেওয়া কি নিরাপদ?
বাংলাপ্রেস ডেস্ক:  সালাদ খেতে অনেকেই পছন্দ করেন। কারণ, এতে থাকা টাটকা শাক-সবজিকে শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। কিন্তু সালাদের ড্রেসিংটাই হলো আসল। সাধারণত আমরা অলিভ অয়েল, সরিষার তেল, দই কিংবা বিভিন্ন হার্বস ব্যবহার করি।কিন্তু একটা উপাদান অনেক সময় অবহেলিত থেকে যায়। সেটি হচ্ছে লেবু। এই সাধারণ সাইট্রাস ফল শুধু টক স্বাদই দেয় না, বরং পুরো সালাদটাকেই পাল্টে দিতে পারে। একটু লেবুর রস আপনার ঘরে তৈরি সালাদকে করে তুলতে পারে আরো সুস্বাদু, সতেজ ও স্বাস্থ্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়  ২০২৪ সালের এক গবেষণার তথ্যমতে, লেবু ভিটামিন সি-তে ভরপুর। ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত লেবু খেলে ঋতু পরিবর্তনের সর্দি-কাশি থেকে সুরক্ষা পাওয়া যায় এবং শরীরে এনার্জির স্তরও বজায় থাকে। হজমশক্তি বাড়ায়  লেবুর রস পেটে হজমের রসের উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে খাবার ভাঙা সহজ হয়। এটি গ্যাস, ফোলা ভাব কমায় এবং নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ওজন কমাতে সাহায্য করে  লেবুতে ক্যালরি কম কিন্তু স্বাদ বেশি, তাই এটি ওজন কমানোর ডায়েটে অন্যতম সেরা সংযোজন। ২০০৮ সালের এক গবেষণায় দেখা গেছে, লেবুর প্রাকৃতিক যৌগ ক্ষুধা কমায় এবং অপ্রয়োজনীয় খাওয়া বন্ধ করতে সাহায্য করে। শরীরকে হাইড্রেটেড রাখে  লেবু মিশিয়ে পানি বা খাবার খেলে শরীরে পানির পরিমাণ বাড়ে।এর সতেজ স্বাদ মানুষকে বেশি পানি খেতে উৎসাহিত করে। হাইড্রেশন মেটাবলিজম, ত্বকের স্বাস্থ্য এবং সার্বিক এনার্জি ধরে রাখতে অত্যন্ত জরুরি। প্রাকৃতিকভাবে ডিটক্সিফাই করে  অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ লেবু শরীরের টক্সিন বের করতে সাহায্য করে। এর ফলে ত্বক পরিষ্কার থাকে, উজ্জ্বল দেখায় এবং সামগ্রিক সুস্থতাও বজায় থাকে। ২০২০ সালের এক গবেষণায় দেখা গেছে, লেবুর ভিটামিন সি শরীরে আয়রনের শোষণযোগ্যতা বৃদ্ধি করে। বিশেষ করে যেসব সবজিতে প্রচুর আয়রন থাকে, তার সঙ্গে লেবুর রস যোগ করলে শরীর সেগুলো আরো ভালোভাবে শোষণ করতে পারে। ২০২৩ সালের একটি বইতেও বলা হয়েছে, লেবুর ভিটামিন সি শাক-সবজি ও ডাল থেকে পাওয়া আয়রন ধরে রাখে এবং এমন এক রূপে সঞ্চয় করে, যা শরীর সহজে গ্রহণ করতে পারে। এ কারণেই বিশেষজ্ঞরা প্রায়ই পরামর্শ দেন পাতাযুক্ত শাক-সবজির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে। সালাদের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে লেবুর তুলনা নেই। এটি শুধু খাবারকে সতেজ করে তোলে না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং আয়রনের শোষণ উন্নত করে। ভারী, ক্যালরিসমৃদ্ধ ড্রেসিংয়ের পরিবর্তে লেবু একটি সহজ, সাশ্রয়ী ও প্রাকৃতিক বিকল্প। তাই বলা যায়, প্রতিটি রান্নাঘরে লেবু থাকা জরুরি, কারণ এটি একসঙ্গে দেয় স্বাদ, পুষ্টি ও সুস্থতা। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি