৭ মে ২০২৬

সাকিব সাহান চৌধুরী'র দু'টি কবিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাকিব সাহান চৌধুরী'র দু'টি কবিতা

এই আমার গ্রাম ---- সাকিব সাহান চৌধুরী

জলে জলে থৈ থৈ নদী ভরা মাছ, সবুজ বৃক্ষ তরু কতোই না গাছ। নদীতে নৌকা চলে জেলে ধরে মাছ, নানা সময় ঋতু সাজে নতুন সাজ। কোকিলের ডাকে ডাকে ভরে যায় মন, শেয়ালের হাঁকে হাঁজে জেগে ওঠে বন। কলসি ভরে বধু জল নিয়ে যায়, ছোটো ছোটো ছেলে যেয়ে নদীতে গিয়ে নায়। মাঠে ঘাটে কাজ করে কৃষক-চাষী, গাছের তলায় বসে রাখাল বাজায় বাঁশি। জৈষ্ঠে কাঁঠাল পাকে পাকে আম জাম, এই হলো আমার ছোট গ্রাম।

#

মুজিব  --- সাকিব সাহান চৌধুরী

বাংলার প্রকৃতি আকাশ বাতাস যে দিকে চোখ যায়, “মুজিব” বাংলার মানুষ তোমায় খুঁজে পায়। বাংলার ঘরের শিশুর হাসি মায়ের ভালোবাসায় “মুজিব” বাংলার মানুষ তোমায় দেখতে পায়। একাত্তরের শরীর কাপানো ঐ ভাষন

আজও কানে বাজে “মুজিব” বাংলার মানুষ আজও তোমায় খোঁজে। পদ্মা, মেঘনা, যমুনা আজও স্রোতে বয়, “মুজিব” বাংলার মানুষ আজও তোমাকেই শুধু চায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি