৭ মে ২০২৬

সাইপ্রাসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাইপ্রাসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাপ্রেস ডেস্ক: ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। (সূত্র: এএফপি) ১১ জানুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় পার্শ্ববর্তী ফিলিস্তিন, তুরস্ক, মিশর, গ্রিস, ইসরাইল ও যুক্তরাজ্যে। তবে প্রাথমিক মূল্যায়নে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। উল্লেখ্য, বিশ্বে সাইপ্রাস দ্বিতীয় পর্যায়ের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি