সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার কোনো চোট-আঘাত লাগেনি যদিও।
আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সাথী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। নেটমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরনীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সাথে সাথে নিজেই উঠে পড়ে সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমি ভালো আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সাথেই কাটিয়েছেন।
তবে নেটমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়! কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি