৮ মে ২০২৬

শাহজালাল বিমানবন্দর থেকে ৬৪০টি সোনার বার উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শাহজালাল বিমানবন্দর থেকে ৬৪০টি সোনার বার উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। যেগুলোর ওজন হয়েছে ৬৪ কেজি।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এ সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। যেগুলো ওজন করার পর ৬৪ কেজি হয়েছে বলেও তিনি জানান।

তবে কারা এই সোনা এনেছে এবং এগুলো কোথায়, কার কাছে যাওয়ার কথা ছিল- তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি