সাদাপাথর লুটপাটে সমালোচিত ওসি আদনানের বদলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাদাপাথর লুটের ঘটনায় বহুল সমালোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে অবশেষে সিলেট সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
রোববার বিকালে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।
বদলির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. রতন শেখ। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত রয়েছেন। এর আগে তিনি শরীয়তপুর জেলার শিবচর থানার ওসি এবং ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
গেল ১৩ আগস্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও নজরদারির অভাবে লুটপাট হওয়া ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন দুদকের একটি প্রতিনিধি দল। লুটপাটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়।
সাদাপাথর লুটপাটের ঘটনায় দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওসি উজায়ের আল মাহমুদ আদনানসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি