৪ মে ২০২৬

শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
জবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কমসূচীর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের যৌথ হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলো ছাত্রনেতা সাইফুল হক তাজ, মোঃ নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, মোঃ জাহিদ, মোঃ তৌহিদ চৌধুরী, হাসিব, রাকিব হাসান, শরিফ, মনির হোসেন প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি