সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। তিনি বলেন, তার বিরুদ্ধে লালমনিরহাট, রংপুর ও ফাকায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি। তাকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল। তাকে মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি