৫ মে ২০২৬

সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার

বিদেশ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া ব্যাংক হিসাবের মামলায় আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। তিনি দেশটির বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো চেয়ারম্যান।

সোমবার ইসলামাবাদে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন আসিফ আলী। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ১৫ সদস্যের একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে জারদারিকে গ্রেপ্তার করে। ওই সময় জারদারির সাথে বাসভবনে অবস্থান করছিলেন তাঁর ছেলে বিলওয়াল ভুট্টো ও কন্যা আসিফা।

গ্রেপ্তারের আগে ইসলামাবাদ হাইকোর্ট আসিফ আলী জারদারি ও তাঁর বোন ফারিয়াল তালপুরের আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। জারদারিকে গ্রেপ্তারের আগে পাকিস্তানের সংসদকেও তা অবহিত করা হয়েছে বলে জানায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

পাকিস্তানের ১১ তম প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলী জারদারি। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি প্রেসিডেন্ট হন। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি