৪ মে ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আবারো ৭ বছরের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আবারো ৭ বছরের কারাদন্ড

বাংলাপ্রেস ডেস্ক : দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সাত বছরের সাজা দিয়ে আবারও জেলে পাঠানো হয়েছে। সোমবার ইসলামাবাদের দুর্নীতিবিরোধী আদালত নওয়াজ শরীফের ঘোষিত সম্পদের বাইরেও অর্থ থাকায় তাকে এ কারাদণ্ড দেয়।

কোনো দুর্নীতি করেননি দাবি করা নওয়াজ শরীফকে গত জুলাই মাসে ভিন্ন ভিন্ন দুর্নীতির মামলায় জেলের সাজা দেন আদালত। তবে দুই মাস কারাভোগের পর ইসলামাবাদ উচ্চ আদালত তার ১০ বছরের সাজা স্থগিত করে সেপ্টেম্বরে।

তিনি জেলে থাকা অবস্থাতেই জুলাইতে তার দল সাধারণ নির্বাচনে পরাজয় বরণ করে। নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ বেশিরভাগ আসনে জয়লাভ করে। সোমবার রায় দেয়ার সময়ে ইসলামাবাদের আদালতের চারপাশে প্রচুর নিরাপত্তা ছিলো। সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সমর্থকরা হুমকি দিয়েছে যদি এমন কিছু ঘটে তাহলে তারা ব্যাপক বিদ্রোহ গড়ে তুলবে এবং যদি তাদের নেতাকে জেলে পাঠানো হয় তাহলে সংসদীয় ব্যবসা চূর্ণবিচূর্ণ করা হবে।

আদালতের বাইরে অপেক্ষমান সমর্থকদের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে নিরাপত্তাকর্মীরা। শরীফ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এই রায়ের বিরুদ্ধেও আপিল করবেন তিনি। অভিযোগ সম্পর্কে আদালত বলেন, সৌদি আরবে আল আজিজিয়া স্টিল মিলের মালিকানা নেওয়ার ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কে কোনো কিছু প্রমাণ করতে পারেননি তিনি।

তবে যুক্তরাজ্যে ফ্ল্যাগশিপ বিনিয়োগের দ্বিতীয় মামলায় কোনো প্রমাণ না থাকায় তাকে খালাস দেওয়া হয়। তার দুই ছেলে হাসান এবং হুসেইন যারা বর্তমানে পাকিস্তানে নেই তাদের আত্মগোপনকারী হিসেবে ঘোষণা করেছেন আদালত। সোমবার আদালত চত্বরেই নওয়াজ শরীফকে আটক করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি